সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে জামপুর ইউপির আমতলা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপি এম জানান, শনিবার সকালে জামপুর ইউপির আমতলা এলাকার একটি পুকুরে অর্ধগলিত যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার দুপুরে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলামর্গে প্রেরণকরে। এসময় লাশটির গায়ে হাফহাতা লাল শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিল। পুলিশের ধারনা কয়েকদিন আগে ধারালো অস্ত্র দিয়ে যুবকটিকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে দুবৃত্তরা। যুবকটির বয়স আনুমানিক ৩৫ হবে বলে ধারনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 May 2018

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com