সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার ভোরে কাঁচপুর নয়াবাড়ী এলাকায় অবস্থিত গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এদিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। অজ্ঞাত ওই যুবকের পরনে গোলাপি রঙের ফুলহাতা শার্ট এবং কালো রঙের প্যান্ট ছিল।

কাঁটপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত যুবকের আঙুলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।

About the author

SOFT PRO IT