সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ধলেশ্বরী নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে শম্ভুপুরা এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের পরনে মেরুন রংয়ের টি শার্ট, জিন্সের প্যান্ট ও হাত ব্যাচলেট ছিল বলেও জানান এসআই আমিনুল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 June 2019

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com