সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের ১১৩টি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

সোনারগাঁয়ের ১১৩টি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে রবিবার সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষুদে প্রার্থীদের পোস্টার ফেস্টুনে সাজানো প্রতিটি বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। নির্বাচন নিয়ে তাদের আগ্রহের কোন কমতি ছিলো না।

সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল জানান, শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নির্বাচন সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়ার জন্য স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফল ঘোষনার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীরা একে অন্যকে অভিনন্দন জানিয়ে নির্বাচন পরবর্তী এক নজিরবিহীন সম্প্রীতির পরিচয় দিয়েছে।

About the author

SOFT PRO IT