র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার  বিকালে এ নতুন ভবনের উদ্বোধন করা হয়। সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ও সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।

এসময় বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইউসুফ দেওয়ান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু ও জাতীয় পার্টি নেতা আবুল হাশেম প্রমুখ। এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে আসিফ এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ ভবনের নির্মাণ কাজ  করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 September 2019

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন

www.narayanganjbarta24.com