রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের তৃণমূল নেতৃবৃন্দের শুভেচ্ছায় সিক্ত সেতুমন্ত্রীসহ আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সোনারগাঁয়ের তৃণমূল নেতৃবৃন্দের শুভেচ্ছায় সিক্ত সেতুমন্ত্রীসহ আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী যাত্রা পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুই পাশে কাচঁপুর হতে মেঘনা টোল প্লাজা পর্যন্ত সোনারগাঁয়ের তৃণমূল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২২ সেপ্টেম্ব শনিবার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী সকাল ১০ ঘটিকার সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনী জেলা সফরে ঢাকা থেকে চট্টগ্রাম গমন উপলক্ষে সোনারগাঁয়ে আসলে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠন সহ তৃণমূল নেতৃবৃন্দসহ একাধিক সাংসদ প্রার্থীরা তাদের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় সাবেক সাংসদ কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোশাররফ হোসেন, ডা: আবু জাফর বিরু, এইচ.এম.মাসুদ দুলাল সহ আওয়ামীলীগের একাধিক মনোনয়ন প্রার্থী কাঁচপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত তাদের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পয়েন্টে পৃথকভাবে শুভেচ্ছা প্রদান করেন এবং সোনারগাঁ যে আওয়ামীলীগের ঘাটি তা প্রমান করার জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার চেষ্টা করেন । যাত্রা পথে আওয়ামীলীগের এতো নেতাকর্মী দেখে মেঘনা টোল প্লাজায় নেমে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সোনারগাঁও এখন নৌকার জোয়ারে ভাসছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা আওয়ামীলীগকে পুনরায় সরকারে আনার জন্য নির্বাচনী প্রচারণা শুরু করো। নেত্রী অবশ্যই তোমাদের আশা পূরন করবেন। উপস্থিত নেতৃবন্দ তাদের নির্বাচনী প্রক্রিয়া আরো গতিশীল করতে যা যা করা লাগবে সে সকল পদক্ষেপে গ্রহন করবে বলে সেতুমন্ত্রীকে আশ্বাস দেন। সোনারগাঁও এর এই আসনে তারা আর লাঙ্গল চায় না, তারা তাদের নেত্রীকে এই আসন থেকে নৌকা উপহার দিতে চায়।

About the author

SOFT PRO IT