নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে চলন্ত বাসে কিশোরী ধর্ষণ, চালক আটক

সোনারগাঁয়ে চলন্ত বাসে কিশোরী ধর্ষণ, চালক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের স্থানীয়  সিটিং সার্ভিস  স্বদেশ বাসে চলন্ত অবস্থায় এক কিশোরীকে ধর্ষনরত অবস্থায় চালকে আটক করে জনতা। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর পেলে চালক শামীম মিয়া ও বাসটি জব্দ করে থানা পুলিশ।

জানা যায়, রাত সাড়ে দশটায় স্থানীয় ব্যবসায়রাদোকান বন্ধ করে   বাড়ির উদ্যেশে গাড়ির জন্যে অপেক্ষা করছিল, এমন সময় ঢাকা টু মেঘনায় চলাচলরত একটি স্বদেশ গাড়ি দেখে থামাতে বললে গাড়িটি আরো দ্রুতবেগে ছুটে যেতেই বাস থেকে এক কিশোরীর বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পেয়ে সাবই দৌড়ে গাড়ির সামনে দাড়ায়। গাড়ি থামলে স্থানীয় লোকজন ও ব্যবসায়িরা গাড়িতে উঠে দেখতে পায় হেল্পপার গাড়ি চালাচ্ছে আর গাড়ির চালক এক কিশোরী যাত্রীকে ধর্ষন করছে। পরে তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে এস আই তাওহীদ  গাড়ির চালক এবং স্বদেশ বাস ( ঢাকা মেট্টো-ব-১১-৭২৬৫) গাড়িটি আটক করে সোনারগাঁ থানায় নিয়ে আসে।

নিউটাউনের ব্যবসায়ীরা জানান, মেয়ে কন্ঠে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বাসের সামনে মানব দেয়াল তৈরি করি। বাসে উঠে ধর্ষণ চেষ্টারত অবস্থায় চালককে আটক করি এ ফাঁকে সুযোগ বুঝে হেল্পপার পালিয়ে যায়। এমনও হতে পারতো ধর্ষণ শেষে মেয়েটিকে হত্যা করে ফেলে যেতো।  জনপ্রিয় এই সিটিং সার্ভিস স্বদেশ বাস বহুদিন যাবত সুনামের সাথে সেবা দিয়ে আসছে, আজ তাদের এই অদক্ষ্য ড্রাইবার ও হেল্পার এমন নিকৃষ্ট কাজ করে এই বাস সার্ভিসের সুনাম অক্ষুণ্ন করেছে।  আর কোনো যাত্রী এই বাসে এর পর উঠবে বলে মনে হয় না। একাত্ববদ্ধ জনতা চিৎকার করে বলেন, আমরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এস আই তাওহিদ উল্লাহ জানান, স্বদেশ বাসে ধষনের খবর পেয়ে মেঘনা নিউটাউনে গিয়ে জনতার হাত থেকে ধর্ষক ও গাড়ি আটক করি। তিনি জানান, ধর্ষক শামীম মিয়া নানাখি মধ্যপাড়া গ্রামের আঃ রব ভূইয়ার ছেলে। কিশোরির বাড়ি কিশোরগঞ্জ। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুকান্দি ইউনিয়নের মেম্বাররের বাড়ির ভাড়াটিয়া, তার নাম শাহিনা।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষণে অভিযোগে ধর্ষক চালক ও বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT