সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মামলায় জড়া‌লেন অ‌ভি‌নেত্রী প্রাচী ও অরুণা

সোনারগাঁয়ে মামলায় জড়া‌লেন অ‌ভি‌নেত্রী প্রাচী ও অরুণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং অরুণা বিশ্বাসকে। একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭৯ জনকে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।

শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে অন্যরা হলেন- চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু।

মামলার বাদী উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন সময়ে বাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করেন। তিনি বর্তমানে পঙ্গুত্ববরণ করে আছেন।

সোনারগাঁ থানা পুলিশের ওসি এমএ আব্দুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

About the author

SOFT PRO IT