নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খাজনা আদায়ের অভিযোগ

সোনারগাঁয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খাজনা আদায়ের অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁয়ের নয়াপুর হাট থেকে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর হাটে প্রতিটি মাছের ভিট থেকে ১০০ টাকা এবং কাঁচামালের থেকে ৪০ টাকা করে খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা জানায়, সম্প্রতি করোনাভাইরাসের প্রেক্ষাপটে প্রশাসনের পক্ষ থেকে নয়াপুর হাটে খাজনা আদায় করতে নিষেধ করা হলেও মঙ্গলবার আনোয়ার মুন্সী ও আমির প্রতিটি মাছের ভিট থেকে ১০০ টাকা এবং কাঁচামালের ভিট থেকে ৪০ টাকা করে খাজনা আদায় করেছে।

ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করে বলেন, আজ বৃষ্টির কারণে এই নিচু স্থানে  পানি জমে যাওয়ায় আশানুরূপ বেচাঁকেনা হয়নি। তাই ব্যবসায়ীদের লোকসান হলেও খাজনার ব্যাপারে কেউ ছাড় পায়নি। তাই প্রশাসনের উচিত এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করার পরেও খাজনা আদায় করার বিষয়টি খুবই দুঃখজনক। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 April 2020

সোনারগাঁয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খাজনা আদায়ের অভিযোগ

www.narayanganjbarta24.com