সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে চালককে হত্যা করে প্রাইভেট কার ছিনতাই

সোনারগাঁয়ে চালককে হত্যা করে প্রাইভেট কার ছিনতাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর সঙ্গে থাকা প্রাইভেটকার নিয়ে গেছে বলে জানায় পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেন।

নিহত মো. হানিফ (৬০) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং পেশায় একজন প্রাইভেটকার চালক বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে পিরোজপুর বাসস্ট্যান্ডের কাছে মৃধাকান্দি গ্রামের প্রবেশ মুখে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশটি উদ্ধার করে। পুলিশ ধারনা করছে গতকাল রাতে কোন এক সময় দৃবৃর্ত্তরা লোকটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা গাড়িটি দুর্বৃত্তরা নিয়ে গেছে। পরে তাকে হত্যা করে লাশটি নির্জন রাস্তার পাশে ফেলে গেছে।

পুলিশ এসময় লাশের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে,পরে মোবাইলে কল আসলে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

About the author

SOFT PRO IT