সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-৫, আহত-৮

সোনারগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-৫, আহত-৮
Written by SOFT PRO IT

নারয়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ৭মার্চ রাত সাড়ে ৯ টার দিকে মল্লিকপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি হয়েছে। এসময় ঘটনাস্থলেই চালক সহ এক জন নারী মারা যান। পরে আরো তিন জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যপারে হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মল্লিকপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় তিশা এন্টার প্রাইজ (ঢাকা-মেট্টো ব-১৪-৫৩১৪) নামের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় ঘটনাস্থলে চালক ও এক নারীসহ ২ জন নিহত হয় পরে হাসপাতাল নেওয়ার পথে ৩ জন যাত্রী নিহত হয়। দূঘর্টনায় আরো ৮ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ৫ জনের পরিচয় এখনো সনাক্ত করতে পারিনি পুলিশ।

About the author

SOFT PRO IT