বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সোনাকান্দায় ড্রেনে বিস্ফোরণ

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সিটি কর্পোরেশনের পয়:নিস্কাশনের ড্রেনে বিস্ফোরণ হয়েছে। ৫ই আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এক ব্যাক্তি গণমাধ্যমকে জানান, সকালে ঘুম থেকে উঠে পায়ে হেটে নারায়ণগঞ্জ যাওয়ার সময় সোনাকান্দা পানির ট্যাংকি সামনে আসলে মুহুর্তের মধ্যে ড্রেনেজের ভিতর থেকে একটি বিকট শব্দ ঘটে। সাথে সাথে ড্রেনেজের স্লাব উঠে গিয়ে চুর্ণ-বির্চুণ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ড্রেনের নিচ দিয়ে আবাসিক বাসাবাড়ি গ্যাসের লাইনের সংযোগ ছিল। গ্যাসের লিকেজ থেকে ড্রেন বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের সাথে আলাপকালে তিনি জানান, ড্রেনেজ বিস্ফোরণের ঘটনাটি আমাদের জানা নেই। কেউ এ ব্যাপারে আমাদেরকে অবগত করেনি।

About the author

SOFT PRO IT