বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৈয়দ আশরাফের মৃত্যুতে আরজু ভূঁইয়ার শোক প্রকাশ

সৈয়দ আশরাফের মৃত্যুতে আরজু ভূঁইয়ার শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া গভীর শোক সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তার মৃত্যুতে শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক শোক বিবৃতিতে আরজু ভূঁইয়া জানান, তার মৃত্যুতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সৈনিক, দলের একজন আস্থাভাজন ও ত্যাগী নেতাকে হারালাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, ৩ জানুয়ারী ২০১৯ বৃহস্পতিবার রাত ১০ টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

About the author

SOFT PRO IT