সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সেহরী সময়ে নিখোঁজ শিশু জান্নাত, সন্ধানে পরিবার

সেহরী সময়ে নিখোঁজ শিশু জান্নাত, সন্ধানে পরিবার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে সাড়ে ৪বছরের শিশু জান্নাত আক্তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে কাঁচপুর চান্দাইল এলাকার মামুন মিয়ার কন্যা। বর্তমানে নিখোঁজ শিশুটির সন্ধানে প্রায় দিশেহারা তার পরিবার। এ বিষয়ে গত২৮ এপ্রিল সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ নাতীর পক্ষে মো. ছায়দুল ইসলাম।

ডায়েরীতে উল্লেখ, গত ২৭ এপ্রিল রাতে সেহরী খাওয়ার সময় শিশু জান্নাত অজ্ঞাতভাবে উল্লেখিত ঠিকানা বাসা থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও এখনো তার সন্ধান পায়নি। তবে তারা সন্দেহ করছে পাশের বাসার জনৈক মহিলা শ্রমিক না থাকায় সে এই নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারে। নিখোঁজ শিশুটি লম্বায় ৩ফুট, গাঁয়ের রং শ্যাম বর্ণ। গাঁয়ে সাদা আকাশী নীল ছাপা (আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি) ও হাফ প্যান্ট পরিহিত ছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 May 2020

সেহরী সময়ে নিখোঁজ শিশু জান্নাত, সন্ধানে পরিবার

www.narayanganjbarta24.com