বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের নির্বাচনী কর্মী সভায় খান মাসুদের চমক

সেলিম ওসমানের নির্বাচনী কর্মী সভায় খান মাসুদের চমক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিদিন ) : বন্দরে থানা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এ.কে.এম সেলিম ওসমানের নির্বাচনী কর্মী সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করে আবরও চমক দেখালেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে মিছিলটি বন্দর ১নং খেয়াঘাট এলাকা হতে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর সমরক্ষেত্রে ৭১ মাঠ প্রঙ্গণে নির্বাচনী কর্মী সভায় এসে সমবেত হয়। এসময় তার সমর্থকরা লাঙ্গল লাঙ্গল স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেন।

মিছিলে খান মাসুদ ছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের নীর বাংলার সহ-স¤পাদক শরিফ হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, শেখ মমিন, খোরশেদ আলম, মো. হোসেন, নাদিম, রতন, আজিজুল হক, মো. বাবু, জাহাঙ্গীর আলম, মাকসুদ হোসেন, কামাল হোসেন, মো. রাজু, রাজু আহমেদ, মো. মোখলেছ, নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, নাছির, অনিক হাসান প্রমূখ।

উল্লেখ্য, শুক্রবার বিকেল বন্দর সমরক্ষেত্রে ৭১ মাঠস্থলে থানা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সেলিম ওসমানের নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।

About the author

SOFT PRO IT