বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের জনসভা সফল করতে বন্দরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

সেলিম ওসমানের জনসভা সফল করতে বন্দরে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : আগামীকাল ১৯শে ফেব্রুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের জনসভা সফল করতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ নিয়েছে ব্যাপক প্রস্তুতি ।

এ উপলক্ষে ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মরহুম আয়নাল হক চেয়ারম্যান পুত্র কামাল হোসেন এর তত্বাবধানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান  সানাউল্লাহ সানু, জেলা জাতির পার্টির যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, সৌদী আরব মদিনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাইমুল ইসলাম বুলবুল, জেলা আহবায়ক মান্নান, বাবুল হোসেন মেম্বার প্রমুখ।

এ সময় সানাউল্লা সানু বলেন, আগামীকাল জননেতা সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের উন্নয়নের লক্ষ্য গকুল দাসের বাগ মাদ্রাসা প্রাঙ্গনে জনসভাকে সফল করতে সর্বাত্বক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সেই সাথে দল মত নির্বিশেষে আমরা মহাজোটের নেতৃবৃন্দ এক মনে কাজ করে যাচ্ছি।

ধামগড় ইউনিয় জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বলেন, মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের আগমন উপলক্ষে বন্দর উপজেলায় সাজ সাজ রব তৈরী হয়েছে। পাড়া মহল্লায় ব্যানার, ফেস্টুন, তোরন সহ পোস্টারে পোস্টার ছেয়ে গেছে। পাশাপাশি এলাকার সাধারণ জনগন এমপির আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে। এমনকি বন্দর উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহ রাখতে সাংসদ সেলিম ওসমানের কোন বিকল্প নেই। পাশাপাশি আমরা বন্দরবাসী মাননীয় এমপি মহোদয়ের দীর্ঘায়ু কামনা করছি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার খায়রুদ্দন, ফারুক দেওয়ান, হাসমত আলী, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতা আলহাজ্ব সানাউল্লাহ ব্যাপারী, হাসমত আলী, মো. অপু মিয়া, ইউছুফ দেওয়ান, সোহরাব ভূইয়া ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT