বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানকে ইউপি চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা

সেলিম ওসমানকে ইউপি চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টানা চতুর্থ বারের মত বিকেএমইএ এর সভাপতি নির্বাচিত হওয়ায় থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বন্দর ও ধামগড় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা।

বুধবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত সেলিম ওসমানের ব্যবসায় প্রতিষ্ঠান উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর কার্যালয়ে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন ও মাসুম আহম্মেদ তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সেলিম ওসমান তাদের কাজ থেকে সদ্য কক্সবাজারের উখিয়া এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নেন। প্রসঙ্গত কক্সবাজারের উখিয়া এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরণ করে মঙ্গলবার রাতেই তারা নারায়ণগঞ্জের ফিরে এসেছে।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর সকালে চতুর্থবারের মত বিকেএমইএ সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সভাপতি নির্বাচিত হওয়ার পর দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে তাকে প্রায় ৪০টি সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT