অন্যান্য নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেই যুবককে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

সেই যুবককে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পোস্টা‌রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছ‌বি‌তে লে‌গে থাকা রং টিস্যু দি‌য়ে মু‌ছার ভি‌ডিও প্রচা‌রের পর আলোচনায় আসে এক যুবক। অব‌শে‌ষে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষা‌তেরও সু‌যোগ হ‌য়ে‌ছে তার। তার নাম রাজু আহমেদ। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়।

জানা যায়, গতমাসে আয়কর মেলা উপলক্ষ্যে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে শেখ হাসিনার ছবিতে ইচ্ছাকৃত লাগানো রঙ সে টিস্যু দিয়ে পরিস্কার করছিল। বিষয়টি দেখতে পেয়ে সন্দেহবশ গাজীপুর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী সরকার ভিডিও করে রাজুকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু রাজু জানায় সে টিস্যু দিয়ে নেত্রীর বিকৃত ছবি পরিস্কার করছিল। এতে মেহেদী বিব্রত হয়; নিজের ভুল বুঝতে পারে। পরে সে ফেসবুকে ভিডিওটি আপলোড করে। ভাইরাল হয়ে যায় ভিডিও। পরে ভিডিওটি সাজানো কি না তা তদন্ত শুরু হয়। তখন বেরিয়ে আসে চরম বাস্তবতায় আর ভালোবাসার এক গল্পের ইতিহাস।

গত ১৪ ডিসেম্বর গণভবনে ইশতেহার কমিটির বৈঠক শেষে দীপক কুমার বনিক প্রধানমন্ত্রীকে ভিডিটিও দেখান। প্রধানমন্ত্রী দেখে অবাক হন এবং রাজুর সাথে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেন। পরে রাজুর সাথে যোগাযোগ করে তাকে ঢাকায় আসতে বলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ পান রাজু আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী সেদিনের ঘটনা শুনে বিস্মিত হন। তার পরিবারের খোঁজ-খবর নেন। এরপর রাজুকে ফারমার্স ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেন।

রাজুর বাবা পেশায় একজন চা বিক্রেতা। মানুষের সহযোগিতায় সে লেখাপড়া করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পায়। এরপর উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটিতে ভর্তি হয়। রাজুর পরিবারের কথা শুনে বিশ্ববিদ্যালয়টি বিনা বেতনে পড়ার সুযোগ দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে সে চাকরি খুঁজতে থাকে। কিন্তু চাকরি আর হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত রাজু। তিনি মমতাময়ী প্রধানমন্ত্রীর ভালোবাসায় বিস্মিত। তিনি জানান, এদেশের তরুণদের মনের কথা বুঝতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের পক্ষে নৌকায় ভোট চেয়েছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2018

সেই যুবককে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

www.narayanganjbarta24.com