রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেই ধর্ষিতা স্কুল শিক্ষার্থীকে বিয়ে করলো কারারক্ষী মৃদুল

রূপগঞ্জে ছাত্রীকে ধর্ষণকারী কারারক্ষী মৃদুল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : রুপগঞ্জে ধর্ষণ করে শেষ রক্ষা হলো না কারারক্ষী মৃদুলের। ধর্ষিতা স্কুলছাত্রীর সাথের ধর্ষক মৃদুলের বিয়ে হয়েছে। নারায়ণগঞ্জ আদালতে আইনজীবিদের মাধ্যমে মঙ্গলবার (২৯ জানুয়ারি)বিকেলে দুই পরিবারের সমঝোতায় তাদের বিয়ে হয়। নারায়ণগঞ্জ আদালতের জিআরও শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রুপগঞ্জ থানার দারোগা ফরিদ উদ্দিন আদালতে কারারক্ষী মৃদুলকে তোলার পর ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে দুইপক্ষের আইনজীবীদের সমঝোতায় ধর্ষিতাকে কারারক্ষী মৃদুল বিয়ে করবে শর্তে রিমান্ড বাতিল করে আদালত। কারারক্ষী মৃদল বিয়ের সময় ধর্ষিতা স্কুল শিক্ষার্থীর নামে ৮শতাংশ জমিও লিখে দেয়।

গত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মৃদুলকে গ্রেফতার করে রুপগঞ্জ থানা পুলিশ। সে কেন্দ্রিয় কারাগারের কারারক্ষী ছিলেন। গত শনিবার রাতে রুপগঞ্জের কায়েতপাড়া ছাতিয়ানা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষনের শিকার হয় স্কুল ছাত্রী। কারারক্ষী মৃদুলসহ আরো ২জন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করে ধর্ষিতার মা।

About the author

SOFT PRO IT