নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সুবর্ণ জয়ন্তীতে আজমেরী ওসমান সমর্থকদের বিশাল আনন্দ র‌্যালী

সুবর্ণ জয়ন্তীতে আজমেরী ওসমান সমর্থকদের বিশাল আনন্দ র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহান স্বাধীনতা দিবস ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ আসনের চারবারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমানের পক্ষে বিশাল শোডাউন করেছে আজমেরী ওসমান সমর্থকরা ২৬ই মার্চ শুক্রবার বিকালে এতে অংশ নিতে শহরের ভাষা সৈনিক সড়ক বালুর মাঠ এলাকায় হাজারো লোক জড়ো হতে থাকে। পরে বিশাল আনন্দ র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লামা ইকবাল রোডস্থ আজমেরী ওসমানের বাসভবনে গিয়ে সমাপ্তি ঘোষনা করে। সময় বিশাল বিভিন্ন অংশে র‌্যালীটির সামনে থেকে নেতৃত্ব প্রদান করেন, ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা কাজী আমির হোসেন, জাতীয় ছাত্র সমাজের জেলা আহবায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, ট্যাংক লড়ি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলসি ঘোষ, মুরাদ, ডালিম, নাছির সহ অন্যান্য সর্মথকবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT