নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানার ২ এএসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জ থানার ২ এএসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ২ সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে শহরের মাসদাইর এলাকার পুলিস লাইন্সে যুক্ত করা হয়। প্রত্যাহারকৃতরা হলেন, সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কনষ্টেবল আরিফ ও শাহ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডের (সিদ্ধিরগঞ্জ অঞ্চল) নিমাইকাশারী এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালান এএসআই রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম এবং পুলিশ সদস্য আরিফ হোসেন ও শাহ আলম। তখন আটকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসামিদের ছেড়ে দেন তারা। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনরা জানতে পেরে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এটা পুলিশের নিয়মিত কর্মসূচি। প্রতি মাসেই বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যদের বদলি করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

তবে টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তবে নিয়মিত কার্যক্রম হিসেবেই বদলি করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 August 2020

সিদ্ধিরগঞ্জ থানার ২ এএসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

www.narayanganjbarta24.com