নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি কামরুল ফারুক

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি কামরুল ফারুক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কামরুল ফারুক। তিনি এর আগে টাঙ্গাইলে কর্মরত ছিলেন। ৪ আগস্ট রবিবার তিনি সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্ব গ্রহণ করেন। জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) থাকা অবস্থায় ২০১৮ সালে দ্বিতীয় বারের মতো আইজিপি পদক পেয়েছিলেন মোহাম্মদ কামরুল ফারুক। এলাকার মাদক দ্রব্য, জঙ্গিবাদ নির্মূল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য মহাপুলিশ পরিদর্শকের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেয়া হয়।

এছাড়াও দেশের বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় নানা সামাজিক কাজের উপর মাদার তেরেসা সহ একাধিক পদক লাভ করেন ওসি মোহাম্মদ কামরুল ফারুক।

About the author

SOFT PRO IT