সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ বাবা ও ছেলে আটক

সিদ্ধিরগঞ্জে আটশ পিস ইয়াবাসহ বাবা ও ছেলে আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে আটশ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে আটকদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের দুই নম্বর ঢাকেশ্বরী পুকুরপাড়া এলাকা থেকে মাদকবিক্রেতা জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে মো. রাকিব হাসানকে (১৮) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ইয়াবাসহ জাহাঙ্গীর ও তার ছেলে রাকিবকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 March 2020

সিদ্ধিরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ বাবা ও ছেলে আটক

www.narayanganjbarta24.com