সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭শ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের এসও স্ট্যান্ড মেঘনা ডিপোর সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শাহ আলম চট্টগ্রামের কোতোয়ালি থানার মেঘানগরের আব্দুল জব্বারের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জে বিক্রির জন্য আসেন শাহ আলম। গোপন তথ্যের ভিত্তিতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 March 2020

সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

www.narayanganjbarta24.com