নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ২,৫২০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ২,৫২০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ১২টি ড্রাম ভর্তি ২ হাজার ৫ শত ২০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য মো. শাহজাহান (৪৮) কে গ্রেফতার করা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে ২১ই মে শুক্রবার রাত ৮ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।

২২ই মে শনিবার বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। এই ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে তেল চুরি করে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলো। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামী পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT