সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ১৫২ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১৫২ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ১৫২ ক্যান বিয়ারসহ রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রনির বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর মঙ্গলবার (১১ জুন) দুপুরে আদালতে পাঠান। রনি ওই এলাকার বেলাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিন শাহ পারভেজ জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন ও এএসআই কামরুজ্জামান গোদনাইল চেয়ারম্যান অফিসের সামনে রনির বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় রনির বাসা থেকে ১৫২ ক্যান বিয়ার উদ্ধার হয়। রনি গ্রেফতার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রনির ভাই শাকিল ও মামা মুরাদ।

About the author

SOFT PRO IT