সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ১৪ মামলার আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১৪ মামলার আসামি গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মুন্না ওরফে সায়েদ মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্না সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২৬টি ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, মুন্নার বিরুদ্ধে আলোচিত সোর্স জয় হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 September 2019

সিদ্ধিরগঞ্জে ১৪ মামলার আসামি গ্রেফতার

www.narayanganjbarta24.com