সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হাসিনা,রেহানা,শামীম সহ ১১৭ জনের নামে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জে হাসিনা,রেহানা,শামীম সহ ১১৭ জনের নামে হত্যা মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১১৭ জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন বলে জানান থানার ওসি আল মামুন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছে, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মামলায় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডর পূর্ব পাশের মদিনা কোল্ড স্টোরেজের সামনে ছাত্র-জনতার আন্দোলনে উল্লেখিত আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে প্রাণ রক্ষায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আসামি শাহআলম মানিক মাষ্টার (৪৮), আশরাফ, বরিশাইল্যা মজিবর, মো. মহসিন (৩৫) ও ভাগিনা মামুন (৪০) আগ্নেয়াস্ত্র দিয়ে ভুক্তভোগী হোসাইন আহমেদের ডান হাতের বাহুতে গুলি করে হাড়, মাংস ও রগ শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে সেখানে তার হাতটি কেটে ফেলা হয়।

About the author

SOFT PRO IT