সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে হত্যাসহ আট মামলার এক পলাতক আসামি শরীফ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিলো। পুলিশ ওই পরোয়ানার সূত্র ধরে সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাতে বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শরীফ সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার আ. রহিম বাদশার ছেলে। তার বিরুদ্ধে ঢাকার ডেমরা থানার হত্যা মামলা নং ৮(১)১৭, সিদ্ধিরগঞ্জ থানার মানব পাচার মামলা নং ১৬(২)১৭, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ৬০(৪)১৮, ২২(৫)১৮, ৪২(৫)১৮, ৬৭(৮)১৭, ১৫(৪)১৪ ও ৫১(১২)১১ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হেমায়েত উদ্দিন (পিপিএম) জানান, সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সোমবার রাতে তাকে বাঘমারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

সিদ্ধিরগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি গ্রেফতার

www.narayanganjbarta24.com