সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১২-০১৪৫) এর ধাক্কায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।এসময় তার স্বামীসহ আরো দুজন আহত হয়েছেন।তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যনটিকে আটক করেছে পুলিশ। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কাভার্ড্যভ্যানটির ধাক্কায় ঘটনাস্থলেই নারীর মৃত্যু ঘটে। তার সাথে তার স্বামীও ছিল। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT