সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত জাহাঙ্গীর পাবনা জেলার সুজানগর থানার বিচবালা গ্রামের আলমগীরের ছেলে। তিনি জেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরে ইটালী বাড়ীতে থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, অজ্ঞাত কোন গাড়ির চাপায় ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT