নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্বামীর হাতে খুন হলো স্ত্রী , পলাতক স্বামী

সিদ্ধিরগঞ্জে স্বামীর হাতে খুন হলো স্ত্রী , পলাতক স্বামী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। আজ ১৪ মে শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

নিহতের নাম বিবি ফাতেমা (৪৫)। তিনি নূরুল আলম সবুজ (৫০) এর স্ত্রী। তারা নিমাইকাশারী এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)  রিপন খন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই নারী ছেলে মিলন (৩০) ঈদের দিন ভোর ৫টার দিকে মায়ের খোঁজ নিতে গেলে ঘরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।

ওসি আরো জানান, ঈদের আগের রাত ৩টা থেকে ৪টার মধ্যে যে কোনো সময় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গৃহবধূর স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT