সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলরের দুই সহযোগী আটক

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলরের দুই সহযোগী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষের মামলায় সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের দুই ঘনিষ্ঠ সহযোগী সেলিম মজুমদার (৩৮) মাদক সম্রাট ফারুক হোসেন বাক্কুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ আগস্ট সোমবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে রিমান্ডের আবেদন করে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম মজুমদার মাদক সম্রাট ফারুক হোসেন বাক্কু ডজন মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মারামারী মামলার এজাহার নামীয় আসামি সেলিম মজুমদারকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানায়, নাসিক ৬নং ওয়ার্ডের পুলিশ বাদী একটি বিষ্ফোরক মামলার এজাহার নামীয় আসামি ফারুক হোসেন বাক্কুকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT