সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ও স্বজনদের জন্য ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের দোয়া

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ও স্বজনদের জন্য ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সাংবাদিক হাশেম ও সাংবাদিক রাকিব, রাজিব, লিংকন ও শাহাদাত এর পিতার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আছর ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জপুলস্থ এম এস টাওয়ারে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে সকল সাংবাদিকের পিতা-মাতার সুস্থতা কামনাসহ প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান উপস্থিত সকলেই।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহমাহমুদ টিটু, সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদচর্চার বিশেষ প্রতিবেদক সৈয়দ সিফাত লিংকন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি অপু রহমান, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস, কে,মাসুদ রানা, চ্যানেল এস টেলিভিশনের জেলায় কর্মরত সোহেল রানা, দৈনিক ট্রাইবুনাল জেলা প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সাগর চৌধুরী, দৈনিক সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, দৈনিক খোলা কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন মিলন, আলোকিত শীতলক্ষ্যা অনলাইন পোর্টালের সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রতিদিনের নারায়নগঞ্জ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহাদাৎ হোসেন, স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ, দৈনিক অধিকারের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ আকাশ, জনবাণী পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নাদিমসহ আরো অনেকেই।

 

About the author

SOFT PRO IT