সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শিশুর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে শিশুর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জে তানজিল (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধারের পর তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃহষ্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের ভাড়াবাড়ি বাড়ির পরিত্যাক্ত ঘর থেকে শিশুটি লাশ উদ্ধার করা হয়। নিহত তানজিল রসুলবাগ এলাকার আলম খানের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) শামীম হোসেন জানান, তানজিল নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে কেউ বলাৎকার করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT