সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শাওন হত্যা মামলায় ২জনের ফাঁসি

সিদ্ধিরগঞ্জে শাওন হত্যা মামলায় ২জনের ফাঁসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে তেল ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন (২৫) হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিব (২৪) ও সাজ্জাদ হোসেন বসু (২৪)। এদের মধ্যে রাকিব পলাতক রয়েছেন।

সোমবার (৩০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রবিউল আউয়াল এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাকসুদা আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, মূলত আসামিরা শাওনের বন্ধু সোহেলের দোকান থেকে তেল এনে ব্যবসা করতেন। জমতে জমতে ৫ লাখ টাকা দেনা হয়ে যাওয়ায় শাওন আসামিদের টাকার জন্য চাপ দেন এবং লিখিত স্ট্যাম্প করিয়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা শাওনকে সোনারগাঁয়ে নিয়ে হত্যা করেন।

২০১৪ সালের ১০ জুলাই সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলদী গ্রামের একটি ধইঞ্চা ক্ষেত থেকে শাওনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ছিল।

ওইসময় পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার মরদেহ দাফন করা হয়। ওই ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। ১২ জুলাই তার পরিবার শাওনের মরদেহ শনাক্ত করলে আদালত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাসদাইর পৌর কবরস্থান থেকে শাওনের মরদেহ উত্তোলন করা হয়।

About the author

SOFT PRO IT