নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ২০ অক্টোবর রবিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে পণ্যবাহী ট্রাকে এ তল্লাসীকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. ইকবাল হোসেন ওরফে সবুজ (৪০) ও মো. রফিক মিয়া (৩০)। এ সময় একটি মোবাইল ও নগদ ৫শত টাকার একটি নোট উদ্ধার করা হয়। ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানাধীন চৌবেপুর এলাকায় মো. ইকবাল হোসেন ওরফে সবুজ এর বাড়ি ও অপর আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন উল্টর সুরমা এলাকায় মো. রফিক মিয়ার বাড়ি।

২১ অক্টোবর সোমবার রাতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ ও ঢাকা-আশপাশের এলাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে স্বীকার তারা আরো স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করান এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ  দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তারা পরস্পর যোগসাযোসে এই মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 October 2019

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

www.narayanganjbarta24.com