র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের জালে গ্রেফতার ৪ পরিবহন চাঁদাবাজ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের জালে গ্রেফতার ৪ পরিবহন চাঁদাবাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে চার পরিবহন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ই জুন বুধবার দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো : মো. আরিফ হোসেন (২৫), মো.পারভেজ (২২), মো. সোহেল রানা (৩২) ও মো.হাসান তারেক ওরফ হাসান (৪৩)। অভিযান কালে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৫ শত ৫০ টাকা উদ্ধার করা হয়।

আজ ২৩ই জুন বুধবার সন্ধ্যায় ৭টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০ টাকা থেকে ১শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো বলে প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এদিকে কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২হাজার ৫শত ৫০ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 June 2021

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের জালে গ্রেফতার ৪ পরিবহন চাঁদাবাজ

www.narayanganjbarta24.com