নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

সিদ্ধিরগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক শাহাবুদ্দিন টিটুকে (৪৫) বুধবার (২৪ জুলাই) দুপুরে আটক করেছে পুলিশ। এর আগে সকালে ওয়াপদা কলোনীর ডিএনডি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিক্ষার্থীর স্বজনরা জানায়, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর ডিএনডি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীদের কোচিং চলছিল। সকাল সাড়ে ৮টার দিকে কোচিং থেকে ভুক্তভোগী ওই ছাত্রীকে ডেকে অন্য একটি কক্ষে নিয়ে যান শিক্ষক সাহাবুদ্দিন টিটু। এ সময় তিনি ওই ছাত্রীর গায়ে হাত দিয়ে যৌন হয়রানি করেন। পরে ওই ছাত্রী বাসায় গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানালে পরিবারের লোকজন স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানায়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শাহাবুদ্দিন টিটুকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT