সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে জামাল হোসেন (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টায় সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় ভবনের বদ্ধ ঘরের দরজা ভেঙে জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত জামাল হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মধ্য সোনাখালী গ্রামের আব্দুল লতিফ মাষ্টারের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় তারেকের বাড়ীতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই কামরুল ইসলাম জানান,  প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায় জামাল হোসেন। সন্ধ্যা হয়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা রাতে বাড়ীর মালিককে জানালে বাড়ীর মালিক থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এছাড়া এ ঘটনায় নিহত জামাল হোসেনের স্ত্রী আমেনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT