সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলসহ চুরি চক্রের সদস্য আটক

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলসহ চুরি চক্রের সদস্য আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল চুরি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম নয়ন শাহেদ (২৪)। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের কুয়েত প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

আটককৃত নয়ন শাহেদ ভোলা সদর উপজেলার জয়নগর এলাকার মৃত নাগর আলীর ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মজিবুর রহমান জানান, গত ১৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে সুমন নামে এক যুবকের মোটরসাইকেল চুরি হয়। ওই যুবকের অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে কুয়েত প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত নয়নকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

About the author

SOFT PRO IT