সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে পেট্রলবোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সোয়া দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় বাস থেকে এটি উদ্ধার করা হয়।

বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান বলেন, আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুনতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোনো যাত্রী ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি চালককে জানিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করাতে বলি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, যাত্রীবাহী বাসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বিষয়টি ভালো করে জেনে বিস্তারিত জানানো যাবে।

About the author

SOFT PRO IT