সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-১

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫৯০০ পিস উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গললবার ( ৩১ মার্চ) রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিটাগাংরোড এলাকায় থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান,  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মাইজপাড়া এলাকায়। সে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চট্টগ্রাম অঞ্চলের দিক থেকে আনয়ন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত মাইক্রোবাস চালানো তার একটি ছদ্মবেশ মাত্র। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছে এবং তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 April 2020

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-১

www.narayanganjbarta24.com