সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিদ্যালয় ভবনের ছাদের প্লাষ্টার খসে আহত-১

সিদ্ধিরগঞ্জে বিদ্যালয় ভবনের ছাদের প্লাষ্টার খসে আহত-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে উওর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের প্লাষ্টার খসে শিশু শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাঠদান চলাকালে ছাদের প্লাষ্টার খসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ে। এতে মো. তুষার আহমেদ নামের এক ৩য় শ্রেনীর ছাত্রের মাথা ফেটে যায়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান ঘটনা স্থলে গিয়ে জরাজীর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের সড়িয়ে নেন। জরাজীর্ণ ঐ ভবনে শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত রাখা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, পুরাতন ভবনটিতে পাঠদান বন্ধ করে দেওয়ায় স্কুলের শ্রেনী কক্ষের সংকট দেখা দিয়েছে। ১৯৯৫ সালে এ ভবনটি নির্মান করা হয়েছে।

আরিফুল হক হাসান বলেন, আমাদের সংসদ সদস্য শামীম ওসমান গেল বছর একটি অনুষ্ঠানে এসে এ স্কুলটি পরিদর্শন করে গিয়েছেন। ঐ সময়ই এ স্কুলে পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন একটি ভবন তৈরীর আশ্বাস দিয়েছিলেন। পরে প্রকৌশলীরা এসে স্কুল পরিদর্শন করে গেছেন। আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আমরা একটি ভবন পেয়ে যাবো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, দুপুরে শ্রেনী কক্ষে পাঠ দান চলাকালে জরাজীর্ণ ভবনের ছাদের প্লাষ্টার খসে শিক্ষার্থীর মাথার উপর পড়ে এক শিশু আহত হয়। পরে তাকে স্থানীয়রা চিকিৎসা দিয়েছেন।

About the author

SOFT PRO IT