সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় বাবুল মিয়া নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) সকালে উপজেলার ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের মাগুরা প্যাকেজিংয়ের এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ক্ষুব্ধ অটোচালকরা ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের ড্যানিশ এলাকায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন। বাবুল মিয়া ডেমরার হাজীনগর পশ্চিমপাড়া এলাকার সাধন মিয়ার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (সার্বিক) শাহীন শাহ পারভেজ জানান, ডেমরা থেকে অটোরিকশা নিয়ে বাবুল মিয়া শিমরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা শ্রমিক পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবুল মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে অটো চালকের মৃত্যুর ঘটনায় অন্য অটো চালকরা ক্ষুব্ধ হয়ে সকাল ৮টার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

About the author

SOFT PRO IT