সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বসতঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশস্থ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়নার (৫৭) মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

আবদুল মতিন নামের স্থানীয় ব্যাক্তি জানান, মৃত বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের পেশায় গাড়ি চালক দুই ছেলে সন্তান আছে। তারা আলাদা বসবাস করে।
ওসি আল মামুন বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

About the author

SOFT PRO IT