নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ফাঁসিতে ঝুলে নারী শ্রমিকের আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে ডাইং কারখানার এক নারী শ্রমিক। বুধবার দিবাগত রাত ২টায় ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  নিহতের নাম রিতা। সে পাবনা জেলার ফরিদপুর থানার টিয়ারপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।

সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান আফিস সংলগ্ন মাসুদ পারভেজ এর বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো।  কাজ করতো জালকুড়ি এলাকার সীমা ডাইংয়ে। আত্মহত্যার কারণ বলতে পারছে না স্বজনরা। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম জানায়, খবর পেয়ে রাত ৩ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮ টায় ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT