সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে শীর্ষ ১৪ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে ছবিসহ পোষ্টার প্রচারনা করা তালিকাভুক্ত মাজেদা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

রবিবার সকাল ১১টার দিকে ৪ নং ওয়ার্ডের আউলাবন এলাকার যুবসমাজরা মাজেদাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মাজেদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মাজেদা উত্তর আজিবপুর এলাকার লোকমানের বাড়ীর ভাড়াটিয়া নাছিরের স্ত্রী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এদিকে দুপুরে মাদক ব্যবসায়ী মাজেদা আক্তারকে আটক করে পুলিশে সোর্পদ করায় প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত পুরস্কার ১০ হাজার টাকা প্রদান করা হয়।

নাসিক ৪নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক নাছির উদ্দিন ও ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো: কবির হোসেন এ পুরস্কার গ্রহন করেন।

এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT