নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযানে আটক-৪

সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযানে আটক-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক পাসপোর্টসহ চার দালালকে আটক করেছে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার হারুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক চারজন হলেন, মনির হোসেন (৩৫), রাশেদ (৩২), রিফাত (২০) ও জুনায়েদ আহমেদ জনি (২৮)।

অভিযানকালে আটকদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, তিনটি জাতীয় পরিচয় (এনআইডি), ৬০৫টি পাসপোর্টের ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল উদ্ধার করা হয়। সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হারুনুর রশিদ সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 January 2020

সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযানে আটক-৪

www.narayanganjbarta24.com