সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের বিক্ষোভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বুধবার (০১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় পরিবহন মালিক ও শ্রমিকরা, ঢাকামুখী যানবাহন চলাচলে বাধা দেয়।

এতে শতশত গাড়ি মহাসড়কে আটকে পড়ায় কাঁচপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়।

সোমবার রাজধানীতে দুই বাসের রেষারেষিতে দুই কলেজ শিক্ষার্থী বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান। এর প্রতিবাদে গত দুইদিন ধরেই সড়ক অবরোধ করে বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা।

About the author

SOFT PRO IT